Bell Drinker for Poultry Farm | Automatic Water Supply | BD

৳  555

  • Automatic water flow – ensures constant clean water supply

  • Durable round design – long-lasting and farm-friendly

  • Reduces water waste – improves farm efficiency

  • Supports bird health – minimizes contamination

  • Easy to install and clean – saves time and labor.

হাঁস-মুরগীর খামারে অটোমেটিক ভাবে পানি সরবরাহের জন্য বেল ড্রিংকার বা জাম্বো ড্রিংকার অনেক জনপ্রিয় । প্যাকেজিং সুবিধার জন্য এটির প্রতিটা পাট আলাদা করা থাকে। যা খুব সহজেই সেট করা যায়। প্রতি ৩০-৪০ টি মুরগীর জন্য একটি বেল ড্রিংকার ব্যবহার করতে পারেন। এটি ভার্জিন ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরী বিধায় খামারের জন্য অনেক নিরাপদ ও সাস্থ্যকর। বেল ড্রিংকার ব্যবহারে বার বার পানি পরিবর্তন, পানি টানা, পানির অপচয় ও রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। চায়না বেল ড্রিংকার এর আয়ুষ্কালঃ ১০-১২ বছর।

প্যাকেজিংঃ ছবি ও ডিসক্রিপশনের সাথে মিল রেখে পণ্য ডেলিভারি করা হবে। প্রতি সেটে ৬ফিট হোস পাইপ ফ্রী দেওয়া হবে।

  • আমাদের বেল ড্রিংকার / জাম্বু ড্রিংকার গুলো চায়না পিপি প্লাষ্টিকের তৈরি।
  • খামারে ব্যবহার করলে পানি টানাটানি সমস্যার অবসান ঘটবে।
  • একজন মাত্র ব্যক্তি ১০হাজার পর্যন্ত মুরগি একাই লালন পালন করতে পারবে।
  • একবার সেটআপ করে নিলে অন্তত ১০বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
  • বেল ড্রিংকার গুলো অটোমেটিক হওয়ায় পানির পাত্র খামার হতে বের করতে হয়না এবং পানি বারবার ভরে দিতে হয়না, ফলে খামারীর সময়, শ্রম ও অর্থ বাঁচে।
  • ড্রাম কিংবা ট্যাংক হতে পানির সংযোগ দেয়া হয় বিধায় খামারে সার্বক্ষনিক পানির সরবরাহ নিশ্চিত হয়, ফলে খামারীর চিন্তায় থাকতে হয়না পানি আছে নাকি নাই।
  • বেল ড্রিংকার ব্যবহারে সময় বাঁচে, যার ফলে খামারী মুরগি পালন করার পাশাপাশি অন্যান্য কাজ করার অবসর পায়।
  • সার্বক্ষনিক পানির সরবরাহ নিশ্চিত থাকে বিধায় মুরগির গ্রোথ ভাল আসে।
  • পানি দুষিত হওয়ার সম্ভাবনা কম থাকে বিধায় রোগ ব্যাধির সংক্রমন কমে।
  • সবগুলো পানির পাত্রে একই সময়ে সমান ভাবে পানি সরবরাহ হয় বিধায় সকল মুরগিই ঔষধ মিশ্রিত পানি সমান ভাবে পান করতে পারে।

এই বেল ড্রিংকারের প্রতিটি অংশই আমাদের কাছে স্পেয়ার পাবেন।